অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

হাইকোর্টে ভোলার ১০৪ বিএনপি'র নেতাকর্মীর আগাম জামিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪২

remove_red_eye

৪৬৮

এইচ আর সুমন :  ভোলা সদর মডেল থানায় জেলা বিএনপির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত চারটি মামলায় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণসহ১০৪ জনের ছয় সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পরে আসামিদের ভোলা বিজ্ঞ দায়রা জজ, ভোলার আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
 ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম জানান, ভোলা জেলা বিএনপির নামে চারটি মামলার তিনটি মামলা পরিচালনা করেন ব্যারিস্টার কাজী আক্তার হোসাইন ও একটি মামলা পরিচালনা করেন ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান আদনান। ৩১ই জানুয়ারি বুধবার চারটি মামলায় ভোলা জেলা বিএনপির ১০৪ জনের ছয় সপ্তাহ জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার কাজী আখতার হোসাইন বলেন,  পৃথক তিনটি মামলার জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে ৩১ জানুয়ারি বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপাতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামীদের পক্ষে আমি আগাম জামিনের আবেদন করি ও আদালতে শুনানী করি, এবং আমাকে সার্বিক সহযোগিতা করেন  এডভোকেট আশরাফুল ইসলাম।আসামিদেও ছয় সপ্তাহ আগাম জামিনের পরে  ভোলা বিজ্ঞ দায়রা জজ, ভোলার আদালতের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।  
 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী  ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান আদনান বলেন, একটি মামলায় ৫৬ জনের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে ৩১ জানুয়ারি বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপাতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামীদের পক্ষে আমি আগাম জামিনের আবেদন করি ও আদালতে শুনানী করি। আদালত আসামমিদের ছয় সপ্তাহ আগাম জামিনের পরে আসামিদের ভোলা বিজ্ঞ দায়রা জজ, ভোলার আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
জামিন পাওয়া নেতা কর্মীদের মধ্যে অন্যতম হলেন ভোলা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম সিনিয়র যুগ্ম আহবায়ক  আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান,হুমায়ন কবির সোপান,ফজলূর রহমান বাচ্চু মোল্লা,আবদুর রব আকন, বশির হাওলাদার, কবির হোসেন, জেলা বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...