অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২৫

remove_red_eye

৫৮৩

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ২টা জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।  

ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত মঙ্গলবার থেকে দেশি-বিদেশি মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে আসতে শুরু করেন। গত বৃহস্পতিবার মুসল্লিদের আগমনে ময়দান পূর্ণ হয়ে যায়। পরে বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করতে শুক্রবার সকাল থেকেই চারদিক থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। কেউ নৌকাযোগে, কেউ বিভিন্ন গাড়ি, কেউ ট্রেনে করে ইজতেমা ময়দানে এসে পৌঁছান। ময়দানে জায়গা না পেয়ে অনেকেই বিভিন্ন কলকারখানার ছাদ, বাসা-বাড়ির ছাদ, সড়ক-মহাসড়ক ও ফ্লাইওভারের ওপরে অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। নামাজ আদায় করতে ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের ঢল নামে। মুসল্লিরা পলিথিন, কাগজ, চট বিছিয়ে নামাজ আদায় করেন।  

শুক্রবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। সকাল ১০টায় তালিম করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।  

বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব, বাদ আসর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ ও বাদ মাগরিব হিন্দুস্তানের মাওলানা আহমদ লাট সাহেব বয়ান করবেন।  

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের আগমনে ময়দান পরিপূর্ণভাবে ভরে গেছে। অনেক মুসল্লি ময়দানে জায়গা না পেয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।  

এ পর্যন্ত বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা তিন মুসল্লির মৃত্যু হয়েছে। 

সুত্র বাংলা নিউজ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...