অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রে লোকালয়ে আছড়ে পড়ল উড়োজাহাজ, বহু হতাহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:১৭

remove_red_eye

৪৭১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জনবসতিপূর্ণ লোকালয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই আবাসিক এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের মোবাইল হোম পার্কে গিয়ে বিধ্বস্ত হয়। এতে ওই এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। ফলে বেশ কয়েকজন নিহত হয় এবং চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।  

ক্লিন ওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্কট ইলার্স বলেন, ‘উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় অনেকে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এটি সরাসরি একটি বাড়িতে আঘাত হানে ও ওই বাড়িসহ আশপাশে আগুন ধরে যায়। যে কারণে তাৎক্ষণিক বেশ কিছু প্রাণহানি ঘটে।  

শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের কর্মীরা সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছেন। তবে হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফ্ট বোনানজা ভি ৩৫ বিমান এবং এতে থাকা পাইলট-যাত্রীর সংখ্যা এখনবধি জানা যায়নি। তবে এ ধরনের বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়।

এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘনবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমাণ কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।

সুত্র বাংলা নিউজ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...