অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের চর হাসিনায় মহিষের মডেল কিল্লার উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:২১

remove_red_eye

৪৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের চর হাসিনায় মহিষের মডেল কিল্লার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে কিল্লার উদ্বোধন করেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএর) নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ এর অর্থায়নে পল্লী- কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর এমটিপি প্রকল্পের নিরাপদ মাংশ ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন ” ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের বিচ্ছিন্ন চর হাসিনায় এফডিএ মডেল কিল্লাটির কাজ  বাস্তবায়ন করে। এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সিনিয়র প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা জনাব জহিরুল হক নান্টু, সিনিয়র প্রোগ্রাম ও ঋণ সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জয়দেব মিস্ত্রী ও স্থানীয় মহিষ খামারী সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রাণিসম্পদ পালনে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কিল্লাটিতে রয়েছে মহিষের কৃত্রিম প্রজনন ব্যবস্থা, বজ্রনিরোধক দন্ড, সুপেয় পানির ব্যবস্থা, মহিষ পালনকারী ও পর্যটকদের থাকার জন্য ঘর ও কম্পোস্ট প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা। উপকূল অঞ্চল থেকে ১৫ ফিট উচ্চতায় স্থাপিত এ কিল্লাটি স্থাপনের মাধ্যমে স্থানীয় মহিষ খামারীদের প্রাকৃতিক দূর্যোগের কারনে মহিষের মৃত্যুহার রোধ হওয়ার পাশাপাশি জাত উন্নয়নের মাধ্যমে মহিষের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এছাড়া এ প্রকল্পের আওতায় দূর্গম অঞ্চলে প্রানিসেবা পৌছে দেওয়ার জন্য রয়েছে বিশেষায়িত নৌযান, যার মাধ্যমে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা যেকোন মুহূর্তে চরগুলোতে পৌছে দিচ্ছে উন্নত প্রাণিসেবা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...