লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:১৮
৯০৪
লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে স্থানীয় জনপ্রতিনিধিদের দুর্নীতি না করতে সতর্ক করে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, গরীবের হক যেন সুষ্ঠভাবে সকলের কাছে পৌছে তা নিশ্চিত করতে হবে। কেউ কোথাও অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার সকালে লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জীবাণু নাশক ঔষধ ছিটানো ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন এমপি শাওন। এসময় তিনি আরো বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক মেহনতি মানুষ প্রাণঘাতি করোনার কারণে হোম কোয়ারেন্টিনে থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য পৌছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা সবাইকে মেনে চলতে বলেন। কোন মানুষকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে অনুরোধ করেন তিনি।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীন ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত