অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ | ২১শে ভাদ্র ১৪৩৩

অবশেষে হারের স্বাদ পেলো খুলনা, শেষ ওভারে জিতলো বরিশাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৪৪৬

টানা চার ম্যাচে জয়ের পর অবশেষে হারের তিক্ত স্বাদ পেলো খুলনা টাইগার্স। সিলেটপর্বের শেষ দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে এনামুল হকের খুলনা হেরেছে ৫ উইকেটে।

১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষদিকে ৪ ওভারে বরিশালের দরকার ছিল ৫৬ রান। পিচে তখন নতুন মেহেদী হাসান মিরাজের সঙ্গে সেট হওয়া ব্যাটার শোয়েব মালিক। দুই ব্যাটারের উইলোবাজিতে জয়ের দিকে ছুটতে লাগলো বরিশাল। ঝোড়ো ব্যাটিংয়ে ২৩ বলে ৫৫ রানের অপরাজিত জুটি করে ২ বল বাকি থাকতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন বরিশালকে।

এবারের বিপিএলে খুলনাকে দ্বিতীয়বারের দেখায় হারালো বরিশাল। এর আগে ঢাকাপর্বে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছিল খুলনা। তবে এবার আর খুলনাকে সেই সুযোগ দেয়নি শোয়েব ও মিরাজ। ২৫ বলে ৪১ রান করেন শোয়েব। মিরাজ খেলেন ১৫ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শেষদিকে দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের ২৪ বলে ৬৭ রানের দুর্দান্ত জুটিতে ১৫৫ রানের পুঁজি পায় খুলনা। ওভারপ্রতি ১৬.৭৫ রান করে শেষ ৪ ওভারে তারা তুলেছে ৬৭ রান। নওয়াজ খেলেন ২৩ বলে ৩৮ রানের ইনিংস। আর ফাহিম ঝোড়ো ইনিংস খেলে করেন ১৩ বলে ৩২ রান।

শুরু থেকেই মারকুটে খেলার চেষ্টা করে খুলনা। এতেই প্রাথমিক বিপদ ডেকে এনেছিল এনামুল হক বিজয়ের দল। এতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৩৩ রান করলেও ৮৮ রান করতে খুলনা হারিয়ে ফেলে ৭ উইকেট। তখন মনে হয়েছে, হয়তো একশর আশেপাশের আটকে যাবে খুলনা।

কিন্তু সেটা হয়নি। নওয়াজ ও ফাহিম খুলনাকে বিপদ থেকে তুলেন। জুটি করে শেষ পর্যন্ত লড়াই করার মতোই একটি পুঁজি এনে দলকে। তবে সেই পুঁজি বিফলে যায় বরিশালের ব্যাটার শোয়েব-মিরাজের দুর্দান্ত জু্টিতে।

সুত্র জাগো

গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ

দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ

মন্ত্রী হওয়ার পর প্রথম ভোলায়, বৈরী আবহাওয়ায়ও পার্থকে পথে পথে ফুলেল সংবর্ধনা

মন্ত্রী হওয়ার পর প্রথম ভোলায়, বৈরী আবহাওয়ায়ও পার্থকে পথে পথে ফুলেল সংবর্ধনা

লালমোহনে ইয়াবাসহ আটক-২

লালমোহনে ইয়াবাসহ আটক-২

ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬

ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬

ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আরও...