অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা হত্যা দিবসে আ’লীগের আলোচনা সভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৯ রাত ১১:২৪

remove_red_eye

৯৮৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম মোস্তফা মিয়ার সভাপত্বিতে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলাআওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু,ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,এ্যাড:জুলফিকার আহমেদ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু,জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শাহ আলম,যুবলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান,সেচ্ছসেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম,কৃষক লীগের সাধারন সম্পাক মো:শহীদ,প্রজন্মলীগের সাধারন সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: তৈয়বুর রহমান প্রমুখ। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যা এবং জেলহত্যা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, বরং পরস্পর সম্পর্কযুক্ত। এই পরিকল্পিত হত্যাকান্ড সমূহের মধ্য দিয়ে খুনি মোশতাক-জিয়া চক্র বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে ব্যর্থ করার অপচেষ্টা করেছিল। সময়ের পরিক্রমায় আজ সত্য প্রকাশিত হয়েছে। জাতীয় চার নেতা জেলখানায় জীবন দিয়ে দেশ, দল ও নেতৃত্বের প্রতি তাদের আনুগত্যের প্রমান দিয়ে গেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...