তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:৩০
৫৪৪
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মাটির নিচে লুকিয়ে রাখা চোরাই মালামাল সহ চোর সিন্ডিকেটের মুলহোতা বাবা ছেলে কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় গ্রামবাসীর ঘেরাও করে রাখা চোরের বাড়ী থেকে পুলিশের সহায়তায় বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, ২ ফেব্রæয়ারী রাতে উপজেলার আড়ালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের অটোগাড়ীর ৫টি ব্যাটারী চুরি হয়। প্রত্যক্ষদর্শীরা চোর চিনতে পারে এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর সুত্র ধরে বাদীর সনাক্ত ও দেখানো মতে গ্রেফতারকৃত আসামী মোঃ হানিফ এর বসত ঘরের খাটের নিচ থেকে বাদীর চুরি যাওয়া ০৪(চার)টি ব্যাটারি উদ্ধার করা হয়। এ ঘটনা জানাজানি হলে লোকজন জড়ো হতে থাকে। এসময় কয়েকজন হানিফের পুকুরে নেমে অটো বোরাকের ৫টি বডি উদ্ধার করে। এঘটনায় গ্রেফতারকৃত আসামী মোঃ হানিফ(৫০), তার ছেলে মোঃ মানিক(২৫) কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্র আরো জানায়, হানিফের বসতঘর ও বাড়িতে তল্লাশি করে মাটির নিচে বাংকার থেকে গাড়ির যন্ত্রাংশ, মটারসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়। তারা আরো জানান, ইতিপূর্বে হানিফের বাড়ি থেকে কয়েকটি চোরাই গরু উদ্ধার করে মামলা দিয়ে হাজতে পাঠালে জামিনে এসে স্থানীয় চেয়ারম্যান এর বিরুদ্ধে উল্টো কোর্টে মামলা দেয় এই চক্র। এসব কারণে স্থানীয়রা চোরের বিরুদ্ধে প্রতিবাদের সাহস পায়না। চোর যাতে জামিনে বেড়িয়ে আসতে না পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত