অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে মাটির নিচ থেকে চোরাই মালামালসহ বাবা ছেলে গ্রেফতার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:৩০

remove_red_eye

৫২১

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মাটির নিচে লুকিয়ে রাখা চোরাই মালামাল সহ চোর সিন্ডিকেটের মুলহোতা বাবা ছেলে কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় গ্রামবাসীর ঘেরাও করে রাখা চোরের বাড়ী থেকে পুলিশের সহায়তায়  বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, ২ ফেব্রæয়ারী রাতে উপজেলার আড়ালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের অটোগাড়ীর ৫টি ব্যাটারী চুরি হয়। প্রত্যক্ষদর্শীরা চোর চিনতে পারে এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর সুত্র ধরে বাদীর সনাক্ত ও দেখানো মতে গ্রেফতারকৃত  আসামী  মোঃ হানিফ এর বসত ঘরের খাটের নিচ থেকে বাদীর চুরি যাওয়া ০৪(চার)টি ব্যাটারি উদ্ধার করা হয়। এ ঘটনা জানাজানি হলে লোকজন জড়ো হতে থাকে। এসময় কয়েকজন হানিফের পুকুরে নেমে অটো বোরাকের ৫টি বডি উদ্ধার করে। এঘটনায় গ্রেফতারকৃত আসামী  মোঃ হানিফ(৫০), তার ছেলে মোঃ মানিক(২৫) কে  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্র আরো জানায়, হানিফের বসতঘর ও বাড়িতে তল্লাশি করে মাটির নিচে বাংকার থেকে গাড়ির যন্ত্রাংশ, মটারসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়। তারা আরো জানান, ইতিপূর্বে হানিফের বাড়ি থেকে কয়েকটি চোরাই গরু উদ্ধার করে মামলা দিয়ে হাজতে পাঠালে জামিনে এসে স্থানীয় চেয়ারম্যান এর বিরুদ্ধে উল্টো কোর্টে মামলা দেয় এই চক্র। এসব কারণে স্থানীয়রা চোরের বিরুদ্ধে প্রতিবাদের সাহস পায়না। চোর যাতে জামিনে বেড়িয়ে আসতে না পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি জানান এলাকাবাসী।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...