অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৩১

remove_red_eye

৪০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ সোহাগ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ও ফোকাল পারসন ডাঃ অরুণ কুমার সিনহা । সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।  সভা পরিচালনায় ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহকারি পরিচালক আনিসুর রহমান টিপু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ বশির আহমেদ, এরিয়া ব্যবস্থাপক , মোঃ বাবুল আক্তার, প্রকল্প সমন্বয়কারী, মোঃ মুরাদ হোসেন চৌধূরী, কৃষি কর্মকর্তাসহ গ্রামীণ জনউন্নয়ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি মোঃ সোহাগ মিয়া বলেন, “মেধা বিকাশ ও পুষ্টি নিরাপত্তা অর্জনে আমাদের বাড়ন্ত বয়স থেকেই নিরাপদ পুষ্টিযুক্ত খাবার নিশ্চিত করতে হবে। বাজারের প্যাকেটজাত খাবার পরিহার করে অন্তঃত দৈনিক সহজলভ্য নিরাপদ খাবার গ্রহণে ৭-১২ বছর বয়স থেকেই অভ্যাস গড়ে তুলতে হবে”।
সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন, “উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত প্রত্যেক স্তরেই খাবারের গুণগতমান অর্থাৎ নিরাপদ রাখার নিশ্চয়তা রক্ষা করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে গ্রামীণ জন উনড়বয়ন সংস্থা সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের সহযোগিতা নিয়ে নিরলসভাবে ভ‚মিকা রাখছে এবং রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন”।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৪ উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তিতে প্রতিযোগিতায় বিজয়ীদের নিরাপদ খাদ্যের তথ্য সম্বলিত বিভিন্ন বই উপহার প্রদান করা হয়।
পরিশেষে বর্ণাঢ্য র‌্যালী এবং নিরাপদ খাদ্য বিজয় কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...