বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ রাত ১১:০৭
৯৩৪
বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ভোলা-(বোরহানউদ্দিন- দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল দৈহিক দূরত্ব বজায় রেখে পৌরসভার এক ও দুই নাম্বার ওয়ার্ডে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ওই সময় মেয়র মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মো. রফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দশ মেট্রিক টন চাল পাওয়া গেছে। এর সাথে মেয়র, কাউন্সিলরদের দুই মাসের সম্মানী ভাতা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ সহায়তার টাকায় পাঁচ টন আলু ,এক টন মশুড়ি ডাল,এক টন পিঁয়াজ,এক টন লবন,এক হাজার লিটার সোয়াবিন তেল ও দুই হাজার পিচ সাবান সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এপি’র নির্দেশনায় কর্মহীণ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এতে পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ১ টি হাত ধোয়ার সাবান ও একটি গায়ে দেয়ার সাবান পেয়েছে। উল্লেখ্য গত সপ্তাহে একই ধরণের খাদ্যসামগ্রী ১ হাজার পরিবারের মঝে বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত