অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে শীতার্তদের মাঝে কম্বল বিরতণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৫

remove_red_eye

৪৯৪

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারি পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ মো: মহিববুল্লাহ। সোমবার (৫ ফেব্রæয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র পাওয়া স্থানীয় ব্যক্তিরা বলেন, এই তীব্র শীতে আমাদের শীত নিবারণের জন্য প্রতিবছর উনি আমাদের পাশে থাকেন, আমরা ওনার জন্য দোয়া করি, আমাদের সন্তান হিসেবে উনি আমাদেরকে সবসময় মনে রাখেন। এই কম্বল পাওয়ায় আমাদের উপকার হয়েছে।

মো. মহিববুল্লাহ বলেন, এলাকায় গরিব অসহায় মানুষের খোঁজ নিয়ে প্রতিবছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাহানপুর কারামতিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মাকছুদুর রহমান। সিনিয়র শিক্ষক মাওলানা মো. নুরুল ইসলাম, বাসিরদোন মহিলা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন প্রমূখ।  উল্লেখ্য,মো. মহিববুল্লাহ এই এলাকার বিশিষ্ট আলেমেদ্বীন মাও. মৃত মো. নেছার উদ্দিন এর ছেলে। তিনি বর্তমানে বাংলাদেশ ইসলামি এডুকেশন সোসাইটির সহকারি পরিচালক। তিনি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...