অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে শিক্ষা অফিসে জনবল সংকট

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৪৮

remove_red_eye

৩৯৭

এম, নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকটে বেহাল অবস্থায় পড়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। ফলে শিক্ষা অফিসের যথাযথ তদারকি না থাকায় শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন যে যার মতো। এ সব জটিলতার মধ্যে প্রতিনিয়তই শিশুরা তাদের মৌলিক অধিকার প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ৩জন সহকারী শিক্ষা অফিসারের স্থলে রয়েছে মাত্র ১জন। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কের পদটিও রয়েছে দীর্ঘদিন শূণ্য। অফিসটিতে জনবল সংকটের বোঝায় মাঠ পর্যায়ে যথাযথ তদারকী না থাকায় বেহাল অবস্থা দেখা দিয়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। সরকারী নিয়নমানুযায়ী সকাল ৯টায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলার আইন থাকলেও শিক্ষা অফিসের জনবল সংকটে দূর্বল তদারকির কারণে তা সম্ভব হচেছনা এই উপজেলায়। কিছু কিছু শিক্ষক রয়েছে তার সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৩টা  এসব নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান করেন নিজেদের ইচ্ছে মাফিক। শিক্ষা অফিসের উদাসিনতার কারণে মাঠ পর্যায়ে শিক্ষকদের অব্যবস্থাপনায় শিশুরা শিক্ষারমতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ঘুরে দেখা গেছে বিদ্যালয়গুলোতে পাঠদানে চলেছে একেবারেই অনিয়ম। কিছু শিক্ষক বিদ্যালয়ের উপস্থিত থাকলেও আবার কিছু থাকেনা বিদ্যালয়ে। যে কারণে শিক্ষার্থীদের পাঠদানে দেখা দিয়েছে হ-য-ব-র-ল অবস্থা।
শিক্ষার্থীর অভিভাবকদের সাথে আলাপকালে তারা জানান, আমাদের সন্তানদের ভবিষ্যতে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা অফিসের শূণ্যপদগুলি পূরণ করে বিদ্যালয়গুলিতে শিক্ষার যথাযথ পরিবেশ ফিরিয়ে দিবেন বলে আশা করি। তাদের দাবী শূণ্যপদগুলো পূরণ হলে শিক্ষা অফিস যথাযথ তদারকি করলে মাঠ পর্যায়ে স্কুলে পাঠদানের পরিবেশ উন্নত হবে এবং শিশুরা আরামদায়ক শিক্ষা গ্রহণ করতে পারবে। আর তাতেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নতিতে অবদান রাখবে আজকের শিশুরা।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান হাওলাদার বলেন, তিনজনের কাজ কখনো একজন দিয়ে হয় না। তিনজন সহকারী শিক্ষা অফিসার থাকলে যেখানে মাসে ৩০টি বিদ্যালয় পরিদর্শন হতো সেখানে এখন হচ্ছে মাত্র ১০টি। জনবল সংকট থাকলে মাঠ পর্যায়ের অবস্থা কি হতে পারে তাতো আপনারাই অনুমান করতে পারেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. এনায়েতুর রহমান বলেন, তিনজন সহকারী শিক্ষা অফিসারের স্থলে রয়েছে মাত্র একজন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননো হয়েছে। অধিদপ্তর থেকে লোক পদায়ন করা হলে সমস্যার সমাধান হবে আশা করা যায়।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...