বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৯ রাত ১১:২১
৯৪৬
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় দুর্গম চরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় উপজেলার সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামের (৩০) বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. নুরু মিয়া এ রিমাÐ মঞ্জুর করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার বিকেলে তিনি জানান, গৃহবধূকে গণধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা নজরুল ই সলামকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। তিনি আরও জানান, ওই মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শনিবার (২৬ অক্টোবর) এক গৃহবধূ আড়াই বছরের সন্তানকে নিয়ে মনপুরা যাওয়ার জন্য চরফ্যাশনের বেতুয়া ঘাটে এসে দেখেন লঞ্চ ছেড়ে গেছে। নিরুপায় হয়ে তিনি ওই রুটে নিয়মিত যাত্রী পারাপারকারী একটি স্পিডবোটে ওঠেন। এ সময় বোটে আরও দুই যাত্রী ছিলেন। পথে জনতার খালপাড় এলাকা থেকে আরও দুই যাত্রী ওঠেন। কিছুক্ষণ চলার পর ওই চার পুরুষ যাত্রী স্পিডবোটটি চরপিয়াল এলাকায় জোরপূর্বক থামিয়ে ওই গৃহবধূকে চরে নামিয়ে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্পিডবোটের মালিক সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুলকে জানালে সে অপর একটি স্পিডবোটে চড়ে সেখানে এসে চার ধর্ষককে মারধর করে এবং তাদের কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর সে নিজেই ওই গৃহবধুকে আবার চরের ভিতরে ধর্ষণ করে এবং ঘটনাটি ভিডিও করে। এরপর বিষয়টি কাউকে না বলার জন্য শাসায়। বললে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়।
ঘটনাটি চরের ‘বাতাইন্নারা’ (মহিষের রাখাল) দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে তিনি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরপিয়াল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরায় নিয়ে আসার ব্যবস্থা করেন। পরে ওই রাতেই মনপুরা থানায় ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম (৩০), বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২), কিরন (২৬) ও রিয়াজকে (৩০) আসামি করে ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার একটি বাড়ি থেকে ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করে মনপুরা থানার পুলিশ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত