অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫৬

remove_red_eye

৩৮৫

লালমোহন প্রতিনিধি : টানা চতুর্থবারের মতো ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় নূরুন্নবী চৌধুরী শাওনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোলা-৩ আসন থেকে টানা চতুর্থবারের মতো আমাকে নির্বাচিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কথা দিচ্ছি; লালমোহন-তজুমদ্দিনের প্রতিটিখাতের আরো উন্নয়ন করা হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য বাস্তবায়নে লালমোহন-তজুমদ্দিন উপজেলার সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ওসি এসএম মাহবুব উল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...