অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

৪৪৮ রানের টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

৫০০

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দুটিই ছিল হাইস্কোরিং ম্যাচ। প্রথম টি-টোয়েন্টিতে দু্ই ইনিংসে রান উঠেছিল ৪১৫। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ঝোড়ো ব্যাটিং করে ক্যারিবীয়রা তুলতে পেরেছে ২০২ রান। ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ১১ রানে।

এবার দ্বিতীয় ম্যাচেও বয়ে গেলো রানের বন্যা। গ্লেন ম্যাক্সওয়লের বিধ্বংসী ব্যাটিংয়ে অ্যাডিলেডে এই ম্যাচে দুই ইনিংস মিলে উঠেছে ৪৪৮ রান। তবে এই ম্যাচেও হার ওয়েস্ট ইন্ডিজের। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েলের ৫৫ বলে ১২০ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে অস্ট্রেলিয়া করেছে ২৪১ রান। ঘরের মাঠে এটিই অসিদের সর্বোচ্চ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের ইনিংস থেমেছে ৯ উইকেট হারিয়ে ২০৭ রানে। ফলে ৩৪ রানের জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের হয়ে রান তুলেছেন জনসন চার্লস (১১ বলে ২৪), রভম্যান পাওয়েল (৩৬ বলে ৬৩, ৫ চার ৪ ছক্কায়), আন্দ্রে রাসেল (১৬ বলে ৩৭) ও জ্যাসন হোল্ডার (১৬ বলে ২)।

ঝোড়ো ব্যাটিং করে আজ আরও একটি রেকর্ডও করেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৪ নম্বরে অথবা তার পরে ব্যাট করতে নামা কোনো ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড করেছেন তিনি।

এর আগে ২০২০ সালে বেলজিয়ামের ক্রিকেটার শাহেরিয়ার বাট চেক প্রজাতন্ত্রের ব্পিক্ষে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সে ম্যাচে ৬ নম্বরে ব্যাট করেছিলেন তিনি।

এদিন চতুর্থ ও পঞ্চম উইকেটে দারুণ দু্টি জুটি করেন ম্যাক্সওয়েল। মার্কাস স্টয়নিসের সঙ্গে ৪২ বলে ৮২ রানের ও টিম ডেভিডকে নিয়ে ৩৯ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি তারকা ব্যাটার।

দুটি জুটিতেই প্রায় সব অবদান ম্যাক্সওয়েলের। স্টয়নিস করেছেন ১৫ বলে ১৬ রান। আর ডেভিড করেছেন ১৪ বলে ৩১ রান। এছাড়া ১৯ বলে ২২ করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার আর অধিনায়ক মিচেল মার্শ খেলেছেন ১২ বলে ২৯ রানের ইনিংস।

সুত্র জাগো 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...