অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিননে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মেয়র

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২০ রাত ১২:৫৫

remove_red_eye

৮৮০

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার  বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শেষ করলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি পৌরসভার পাঁচ,ছয়,সাত ও আট নম্বর ওয়ার্ডে দৈহিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রম শেষ করেন। ওই সময় ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীও বিতরণ কাজে অংশ নেন।

পৌর  মেয়র মো. রফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দশ মেট্রিক টন চাল  পাওয়া গেছে। এর সাথে  মেয়র, কাউন্সিলরদের দুই মাসের সম্মানী ভাতা ও  পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ সহায়তার টাকায় পাঁচ টন আলু ,এক টন মশুড়ি ডাল,এক টন পিঁয়াজ,এক টন লবন,এক হাজার লিটার সোয়াবিন তেল ও দুই হাজার পিচ সাবান সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এপি’র নির্দেশনায় কর্মহীণ হতদরিদ্র পরিবারের মাঝে  বিতরণ করা হয়েছে। এতে পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ১ টি হাত ধোয়ার সাবান ও একটি গায়ে দেয়ার সাবান পেয়েছে। ওই সময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল সোমবার(১৩ এপ্রিল) ভোলা-২(বোরহানউদ্দিন- দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল  দৈহিক দূরত্ব বজায় রেখে পৌরসভার এক নম্বার ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।  গত সপ্তাহে প্রথম দফায় একই ধরণের খাদ্যসামগ্রী ১ হাজার পরিবারের মঝে বিতরণ করা হয়।

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

আরও...