অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:২২

remove_red_eye

৫৭৫

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোসা. রাশেদা বেগম নামে এক গৃহবধূ। রোববার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ রাশেদা ওই এলাকার মো. রুবেলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, ওই গৃহবধূর স্বামীর আর্থিক অবস্থা তত ভালো না। যার জন্য বাড়ির গরু-ছাগল বিক্রি করে একটি দোকান দিতে চেয়েছিলেন রাশেদার স্বামী মো. রুবেল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার দুপুরের দিকে ওই গৃহবধূকে ঘরে রেখে বাড়ির পাশে ছাগল চড়াতে যান স্বামী রুবেল। এ ফাঁকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন গৃহবধূ রাশেদা বেগম। তার ছোট ছেলে মাকে ঝুলতে দেখে চিৎকার দিলে অন্য ঘরের লোকজন এগিয়ে আসেন। তারা ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান।
ওসি (তদন্ত) আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আপাতত এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...