অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টমেটো চাষে বাড়তি উপার্জনের আশা লালমোহনের গৃহিণী মিনারা’র

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৫২

remove_red_eye

৪১৭

লালমোহন প্রতিনিধি : গৃহিণী মোসা: মিনারা বেগম। পরিবারে বাড়তি উপার্জনের কথা ভেবে জমি বর্গা নিয়ে প্রথমবারের মতো টমেটো চাষ শুরু করেছেন তিনি। ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরল²ী এলাকায় নিজ বাড়ি সংলগ্ন ১০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছেন গৃহিণী মিনারা বেগম। তিনি ওই এলাকার মো. জামাল উদ্দিনের স্ত্রী। মিনারা বেগমের চাষ করা টমেটো গাছগুলো এখন ফুলে ফুলে ছেঁয়ে গেছে। যেখানে রয়েছে হাইব্রিড উন্নয়ন জাতের টমেটো।
গৃহিণী মিনারা বেগম বলেন, আমার স্বামী একজন কৃষক। গত কয়েক বছর ধরে চাষাবাদ করছেন আমার স্বামী। তিনি ক্ষেতে অনেক পরিশ্রম করেন। ঘামঝরা পরিশ্রম করে সংসার চালাচ্ছেন আমার স্বামী। যার জন্য এ বছর প্রথমবারের মতো পরিবারের বাড়তি উপার্জনের লক্ষ্যে টমেটো চাষ শুরু করেছি। নিজেই যেন চাষ করতে পারি সে জন্য বসতঘর সংলগ্ন ১০ শতাংশ জমি বর্গা নিই। সেখানে উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া বিনামূল্যের সার-বীজ পেয়ে গত দুই মাস আগে টমেটো চাষ শুরু করি। এরমধ্যেই গাছগুলো ফুলে ফুলে ছেঁয়ে গেছে। গাছের গঠনও ভালো। আশা করছি ফলনও ভালো হবে।
তিনি আরো বলেন, এ টমেটো চাষে খরচ হচ্ছে- কীটনাশক, চাষাবাদের সরঞ্জাম ও জমি বর্গার টাকা। যেন মৌসুম শেষে এই টমেটো চাষাবাদের পেছনে ব্যয় হবে আট থেকে দশ হাজার টাকার মতো। তবে ফলন ভালো হলে এই ১০ শতাংশ জমিতে প্রায় ৫৫ মণের মতো টমেটো হবে। বাজারে এখন টমেটোর অনেক চাহিদা। আগামী দেড় মাসের মধ্যে পুরো ক্ষেতের টমেটো বিক্রি করতে পারবো। মৌসুম শেষে ৫০ থেকে ৫৫ হাজার টাকার টমেটো বিক্রি হবে। খরচ বাদে চল্লিশ হাজারের অধিক টাকা লাভবান হতে পারবো বলে আশা করছি। এই লাভের টাকা সংসার খরচে ব্যয় করতে পারবো।
গৃহিণী মিনারা বেগমের স্বামী মো. জামাল উদ্দিন জানান, ৩৫ বছর ধরে আমি কৃষিকাজের সঙ্গে জড়িত। প্রতি বছরই বিভিন্ন ধরনের ফসলের আবাদ করি। আমার চাষাবাদ দেখে এ বছর আমার স্ত্রী টমেটো চাষের আগ্রহ প্রকাশ করেন। তার ভাবনা; এতে পরিশ্রম কম। আমি বাসায় না থাকলেও সে নিজেই এই টমেটো ক্ষেতের পরিচর্যা করতে পারবে। তার আগ্রহ দেখে আমি উপজেলা কৃষি অফিসের সঙ্গে আলাপ করি। এরপর তারা বিনামূল্যে সার ও বীজ দেন। এসব পেয়ে আমার স্ত্রী টমেটো চাষ শুরু করেন। তার কাজে আমিও যথাসাধ্য সহযোগিতা করি। আমার স্ত্রীর চাষ করা টমেটোর ক্ষেতের অবস্থা এখন অনেক ভালো। সবকিছু ঠিক থাকলে ভালো ফলন পাওয়া যাবে। আয়ও হবে ভালো।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস বলেন, আমরা উপজেলার প্রত্যেক কৃষকের প্রতি আন্তরিক। কৃষকদের যেকোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করি। উপজেলার কালমা ইউনিয়নের চরল²ী এলাকায় প্রথমবারের মতো এক গৃহিণী টমেটো চাষ করেছেন। তাকে বিনামূল্যে আমরা সার ও বীজ দিয়েছি। নিয়মিত তার ক্ষেত পরিদর্শনের চেষ্টা করছি। ওই গৃহিণীর ক্ষেতের গাছের অবস্থা অনেক ভালো। এরমধ্যেই তার টমেটো গাছগুলোতে ফুল এসেছে। ফলনও অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলন বিক্রি করে ওই গৃহিণী ভালো লাভবান হবেন বলে আশা করছি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...