অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার লামোহনে প্রভাবশালীর গোউাউনে ৪০ মে.টন চালের বস্তা পরির্বতন : মোবাইল কোর্টে জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২০ রাত ০৩:৪৫

remove_red_eye

১২৪৩

বিশেষ প্রতিনিধি :: ভোলার লালমোহন উপজেলায় ৪০ মেট্রিক টন চাল বোস্তা বদল করার অপরাধে জসিম নামে এক ব্যবসায়ী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের গোডাউনে অভিযান চালানো হয়েছে। এসময় প্যাকেট পাল্টানোর অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার  বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ভোক্তা অধিকার আইনে ওই অর্থদ- প্রদান করেন। এদিকে অভিযোগ রয়েছে, প্রভাবশালী ওই   চাল ব্যাবসায়ীর গোডাউনে অভিযান হলেও ভয়ে স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করে। ভয়ে পেশাদার কোন কোন সাংবাদিক সংবাদ পরিবেশন তো দূরের কথা তথ্য দিতেও অপারোগতা প্রকাশ করেন ।


লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, মঙ্গলবার বিকালে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে  খবর পেয়ে লালমোহন উপজেলার ওয়াষ্টেন পাড়া এলাকায় বিআরডিবির ভাড়া দেওয়া একটি গোডাউনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। স্থানীয়রা জানান, ওই গোডাউনের মালিক চাল ব্যবসায়ী প্রভাবশালী আওয়ামীলীগ নেতা জসিমের। পুলিশ জানায় তারা গিয়ে দেখতে পান, ওই গুদামে  কুয়াকাটা থেকে আনা একটি দিস মিলের চালের প্যাকেট থেকে নুরজাহান নামের একটি চালের বোস্তায় বদলানো হচ্ছিলো। এছাড়াও ওই গোডাউনে সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় চালের বস্তা পাল্টানোর  অপরাধে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা ও   সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা পাওয়ায় গোডাউনে থাকায় সরকারি আদেশ অমান্য করায় আরো ৫ শত টকাসহ মোট ২০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে বলে জানান, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...