অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পরিবেশ সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশীপ পেলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২০ ভোর ০৪:২০

remove_red_eye

২১১৩

বাংলার কন্ঠ প্রতিবেদক:: পরিবেশ সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশীপ পেলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। ওয়াশিংটন ভিত্তিক পরিবেশ সাংবাদিকদের শীর্ষ সংগঠণ আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-ইজেএন ‘বে অব বেঙ্গল প্রোগ্রাম’-এর আওতায় তাকে এই ফেলোশীপ দিয়েছে।

আন্তর্জাতিক মিডিয়া অর্গানাইজেশন ইন্টারনিউজের তত্বাবধানে এ ফেলোশীপের কার্যক্রম পরিচালিত হবে।

বঙ্গোপসাগর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সংক্রান্ত নির্দিষ্ট প্রতিবেদন তৈরির জন্য এ ফেলোশীপ দেওয়া হয়। ফেলোশীপের আওতায় উপকূলীয় অঞ্চলের নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর ওপর ক্রমাগত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজন বিষয়ে ইনডেপথ প্রতিবেদন তৈরি করবেন। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি’র সঙ্গে কাজ করছেন রফিকুল ইসলাম মন্টু।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল নিয়ে সাংবাদিকতায় একটি ভিন্ন ধারা তৈরি করেছেন রফিকুল ইসলাম মন্টু। তার কাজের ক্ষেত্র সমগ্র উপকূলের ঝুঁকিতে থাকা ১৬ জেলা। জেলাগুলো হচ্ছে: কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, শরীয়তপুর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

এইসব জেলার প্রান্তিক জনপদ ঘুরে তিনি দীর্ঘ সময় ধরে গভীর অনুসন্ধানের মাধ্যমে উপকূল এলাকার মানুষের কণ্ঠ তুলে এনে খবর তৈরি করছেন। দীর্ঘ সময় ধরে গভীর অনুসন্ধানের মাধ্যমে উপকূল এলাকার মানুষের কণ্ঠ তুলে এনে খবর তৈরি করছেন তিনি। লিখছেন উপকূলের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, নাগরিক সেবা, জনজীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে। তার কাজের মধ্যদিয়ে সর্ব মহলে পরিচিতি পেয়েছে ‘উপকূল সাংবাদিকতা’। নতুন প্রজন্মের সাংবাদিকেরা উপকূল ভিত্তিক সাংবাদিকতায় উৎসাহী হয়ে উঠছেন।   

দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় রফিকুল ইসলাম মন্টু। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, মানবজমিন, বাংলানিউজটোয়েন্টিফোর, দৈনিক সংবাদ, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। তার সাংবাদিকতায় হাতেঘড়ি ১৯৮৪ সালে সাপ্তাহিক নবঅভিযান থেকে। এরআগে তিনি দেওয়াল পত্রিকার মাধ্যমে সংবাদ লেখার চর্চা করেছেন।

কাজের স্বীকৃতি হিসাবে রফিকুল ইসলাম মন্টু ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং আওয়ার্ড পেয়েছেন তিনবার। ইউনিসেফ-মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তিনবার। পিআইবি-এটুআই মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দু’বার। এছাড়াও পিআইবি-ইউনিসেফ ফিচার পুরস্কার, সরেজমিন প্রতিবেদনের জন্য চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার, জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনের জন্য এফপিএবি পুরস্কার, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদনের জন্য বিসিডিজেসি-কানাডিয়ান অ্যাওয়ার্ড, দুর্যোগ বিষয়ক প্রতিবেদন লেখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো’র অ্যাওয়ার্ডসহ প্রায় ২০টি পুরস্কার অর্জন করেন।

তার পুরস্কারপ্রাপ্ত সবগুলো খবর উপকূলীয় ইস্যু নিয়ে লেখা।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...