বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২০ রাত ১১:৪৪
৮৩৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা চাল ব্যবসায়ী জসিম উদ্দিনের শেষ রক্ষা হয়নি। প্রথমে ৪০ মেট্রিক টন চাল বস্তা বদল করে পাল্টানো ও সরকারি চালের খালি বস্তা রাখার দায়ে জরিমানা দিয়ে পার পেয়ে গেলেও শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে লালমোহন থানায় মামলা হয়েছে। তবে তিনি বুধবার এ রির্পোট লেখা পর্যন্ত এখনো গ্রেফতার হননি।
অভিযোগ উঠেছে, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের গোডাউনে পুলিশের অভিযানের পর তাকে বাঁচানোর চেষ্ট চলে। এমনকি ঘটনাটি যাতে প্রচার না হয় তার জন্য চেষ্টা করা হয়। ভয়ে স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করে। প্রভাবশালীর ভয়ে পেশাদার সাংবাদিকরা সংবাদ পরিবেশন তো দূরের কথা তথ্য দিতেও অপারোগতা প্রকাশ করেন । কারন এই সংবাদ প্রকাশ করলে তারা বিপাকে পড়ার আতংকে রয়েছে। পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযানের ঘটনা ছড়িয়ে পড়লে ঘটনাটি জানজানি হলে তোলপাড় শুরু হয়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, মঙ্গলবার বিকালে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে খবর পেয়ে লালমোহন উপজেলার ওয়াষ্টেন পাড়া এলাকায় বিআরডিবির ভাড়া দেওয়া একটি গোডাউনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। স্থানীয়রা জানান, ওই গোডাউনের মালিক চাল ব্যবসায়ী প্রভাবশালী আওয়ামীলীগ নেতা জসিমের। পুলিশ জানায় তারা গিয়ে দেখতে পান, ওই গুদামে কুয়াকাটা থেকে আনা একটি দিস মিলের চালের প্যাকেট থেকে নুরজাহান নামের একটি চালের বোস্তায় বদলানো হচ্ছিলো। এছাড়াও ওই গোডাউনে সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালের বস্তা পাল্টানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা ও সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা পাওয়ায় গোডাউনে থাকায় সরকারি আদেশ অমান্য করায় আরো ৫ শত টকাসহ মোট ২০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে বলে জানান, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।
এদিকে লালমোহন থানার ওসি মীর খায়রু কবির বুধবার বিকালে জানান,রাতে ৯টা ৩৫ মিনিটে কালো বাজারি ও জমুদ করা ও সরকারি ২২ বস্তা চাল পাওয়ার অপরাধে ওই গোডাউনের মালিক জসিম উদ্দিনকে আসামী করে লালমোহন খাদ্য কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। তবে জসিম এখনো গ্রেফতার হয়নি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত