লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:১৭
৩২২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইব্রাহিম (৩০) নামে একজন কে ৫০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ ড্রেজার এবং বালু জব্দ করে ৪০ হাজার টাকা নিলাম দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইব্রাহিম ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফিজ উদ্দিন মৃধার ছেলে।
বুধবার দুপুরে ধলীগৌরনগরের জনতা বাজার কামারেরখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ইমরান মাহমুদ ডালিম। জানা যায়, কামারখাল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন ও বাণিজ্যিক কাজে মজুদ করছিলেন ওই এলাকার জিসান আকতার রিয়াজ। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার ও বালু জব্দ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪০ হাজার টাকা নিলামে তোলা হয় এবং ইব্রাহিম নামে একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত