অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসায় শিক্ষা সফর অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৬৩৮

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার খেজুর খাছিয়া সমুদ্র সৈকতে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
 
মাদরাসার অধ্যক্ষ মাও. জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাও. আবদুল খালেক। 
 
বিশেষ অতিথি ছিলেন, জাহানপুর কারামাতিয়া দাখিল মাদরাসার সুপার মাও. মাকসুদুর রহমান, সাংবাদিক এম লোকমান হোসেন, শিক্ষক মো. মহিউদ্দিন, মাও. আবদুল মতিন, চরফকিরার সমাজ সেবক আবুল কালাম পাটোয়ারী, মাওলানা ইউসুফ, তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার অন্যতম পরিচালক এনায়েত উল্লাহ প্রমুখ।
 
শিক্ষা সফর উপলক্ষে সকালে মাদরাসা থেকে মাইক্রো যোগে বেতুয়া প্রশান্তি পার্ক পরিদর্শন এবং নাস্তা শেষে করে খেজুর গাছিয়া সমুদ্র সৈকত গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ, নাত, নাটকসহ বিভিন্ন পর্ব চলে। এতে আমন্ত্রিত অতিথি, ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...