অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৪৮৯

ভারী তুষারপাতের কারণে আফগানিস্তানে ভূমিধসের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও আটজন। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ভূমিধস আঘাত হেনেছে বলে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর এএফপির।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক বলেন, ভূমিধসের কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আটজন আহত হয়েছে।

সায়েক আরও জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত নুরিস্তান প্রদেশের বেশিরভাগই পাহাড়ী বন দ্বারা আচ্ছাদিত। এটি হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, বরফের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

প্রদেশের গণপূর্ত বিভাগের প্রধান মোহাম্মদ নবী আদেল বলেন, মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে নুরিস্তান শহরে হেলিকপ্টারও অবতরণ করতে পারছে না। তিনি বলেন, প্রদেশের প্রধান সড়কটি বরফের কারণে ঢাকা পড়েছে। ফলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান জামিউল্লাহ হাশিমি এএফপিকে বলেন, প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এখনও তুষারপাত হচ্ছে। এর মধ্যেই উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে আফগানিস্তানের বেশির ভাগ এলাকাতেই চলতি বছর তুষারপাত দেরিতে শুরু হয়েছে।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি এখন আফগানিস্তান। ইতোমধ্যেই টানা তিন বছর ধরে দেশটি খরার কারণে প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে যাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছর নুরিস্তান প্রদেশে তুলনামূলক কম তুষারপাত হয়েছে। মোহাম্মদ নবী আদেল বলেন, চলতি বছর আগের বছরগুলোর মতো তুষারপাত হয়নি এবং এটা বেশিদিন স্থায়ীও হচ্ছে না।

কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম দরিদ্র দেশে পরিণত হয়েছে আফগানিস্তান। দুর্যোগ প্রবণ আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...