অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সব মামলায় আব্বাসের জামিন, মুক্তিতে বাধা নেই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৫১৯

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় ঢাকা রেলওয়ে থানার এক মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এর ফলে তার বিরুদ্ধে থাকা সকল মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস।

বিএনপি নেতার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিন পাওয়ায় মির্জা আব্বাসের কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে গত রোববার প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলায় জামিন পান তিনি।  

গত বছর ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আব্বাসের বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি ছয়টি ও ৬ ফেব্রুয়ারি তিনটি মামলায় জামিন পান আব্বাস।

গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানার এক মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। তবে ওই মামলা ছাড়া তার বিরুদ্ধে পল্টন, রমনা ও রেলওয়ে থানায় আরও ১০টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তার জামিন আবেদন করা হলে গত ১০ জানুয়ারি নিম্ন আদালত গ্রহণ করেননি। তাই তিনি ১০ মামলায় জামিন আবেদনগুলো গ্রহণ করে আইন অনুসারে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করেন। এরপর হাইকোর্টের আদেশে গত ১ ফেব্রুয়ারি এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

সুত্র বাংলা নিউজ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...