অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় জেলেদের মারধর করে চাউল ছিনিয়ে নিয়ে যাওয়ার পর উদ্ধার করে দিলেন ইউএনও

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

৪২০

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ৬ জেলের সরকারি বরাদ্ধের চাউল ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে মারধর করে ছিনিয়ে নিয়ে যায় একদল বখাটে যুবক। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম পুলিশে খবর দিলে মনপুরা থানার ওসি’র নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলেদের চাউল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলেরা ক্ষুব্দ হয়ে ওঠে।

ঘটনাটি ঘটে রোববার বিকেল ৪ টায় ভোলার মনপুরা উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়নের পরিষদ থেকে চাউল রিকসাযোগে জেলেদের বাড়ি নিয়ে যাওয়ার সময় বাঁধেরহাট মসজিদের সামনে রাস্তার ওপর এই ঘটনা ঘটে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে সহকারি মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও লুট করে নিয়ে যাওয়া জেলেদের নাম যাচাই-বাচাই শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জেলেদের সরকারি বরাদ্ধের ভিজিএফ এর উদ্ধারকৃত চাউল জেলেদের দিয়ে দেন।

সরকারি বরাদ্ধের চাউল প্রাপ্ত ৬ জেলেরা হলেন, দুলাল মাঝি, ফরিদ মাঝি, সাফিজল মাঝি, লিটন মাঝি, জামাল মাঝি ও নয়ন মাঝি। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরজ্ঞান ও ৭ নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামে।

জেলেরা জানান, রোববার বিকেল ৪ টায় সরকারি বরদ্ধাদের জনপ্রতি ৪০ কেজি চাউল হাজিরহাট ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে রিকসাযোগে বাড়ি নিয়ে যাওয়ার পথে মুসা ও রহিমের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল রিকসা চালককে মারধর করে চাউল ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ চাউল উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার বেলা সাড়ে ১১ টায় যাচাই-বাচাই শেষে ইউএনও আমাদের চাউল দিয়ে দেন।

এই সময় জেলেরা অভিযোগ করেন, প্রত্যেকবার চাউল নিয়ে যাওয়ার সময় বাঁধেরহাট এলাকায় একদল বখাটে যুবক চাউল ছিনিয়ে নিয়ে যায়। ওই সমস্ত বখাটে যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও ও ওসি’র কাছে দাবী করেন জেলেরা।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ ই সনের জাটকা আহরণের বিরত থাকা জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তার কর্মসূচীর আওতায় ভিজিএফ এর দুই হাজার একশত বাহাত্তর জেলেদের মধ্যে ১৭৩ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, সরকারি বরাদ্ধের চাউল হাজিরহাট ইউনিয়ন পরিষদ থেকে ৬ জেলে রিকসাযোগে বাড়ি নিয়ে যাওয়ার সময় একদল যুবক আটকিয়ে রাখে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। সোমবার ইউএনও যাচাই-বাচাই করে জেলেদের চাউল ফিরিয়ে দেন। জেলেদের অভিযোগের ব্যাপারে ওসি জানান, পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, ছিনিয়ে নেওয়া ৬ জেলের বরাদ্ধের সরকারি চাউল উদ্ধার করে যাচাই-বাচাই শেষে জেলেদের ফিরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...