অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে এমপি শাওনের হাতে বরাদ্ধের চাল পেয়ে হাসি ফুটলো জেলেদের মুখে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২০ ভোর ০৪:১০

remove_red_eye

৯৩২

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে জেলেদের নিজ হাতে চাল তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।  বরাদ্ধকৃত চাল পেয়ে হাসি ফুটেছে জেলেদের মুখে। বুধবার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ২০৬০ জন জেলের মাঝে দুই মাসের ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এছাড়াও চলমান করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্ধি হয়ে পড়ে জেলেরা। যার ফলে জেলে পল্লীতে হাহাকার চলে আসছিল।

বুধবার বরাদ্ধের চাল পেয়ে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। জেলেদের বরাদ্ধের সঠিক চাল নিশ্চিত করতে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন, করোনা সংকট মোকাবিলায় সকলকে সচেতন থাকতে হবে। সরকারী নির্দেশনা মেনে চলুন। তাহলে খুব শিগগিরই দেশ থেকে এই সংকট কেটে যাবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না। ইতোমধ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী ফুরিয়ে গেলে আবার পৌঁছে দেয়া হবে। তবুও আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

এসময় ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহীন আহমেদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে এমপি শাওন বিকেলে তজুমদ্দিনে দেড় শতাধিক হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...