বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২০ ভোর ০৫:০৬
১০৬১
বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে ১ হাজার ৭ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ তুলে দিয়েছেন স্থানীয় এমপি। বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারীরিক দূরত্ব বজায় রেখে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তৃতায় সাংসদ আলী আজম মুকুল বলেন, করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য বিশাল অংকের প্রণোদনা ঘোষণা করেছেন। সেসাথে তিনি এক ইঞ্চি জমিও পতিত না রাখার আহবান জানিয়েছেন। সরকার সব সময় কৃষকদের পাশে আছে উল্লেখ করে সাংসদ উপস্থিত কৃষকদের প্রধানমন্ত্রী ঘোষিত দফাগুলো বাস্তবায়নের আহবান জানান।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, কৃষি প্রকৌশলী আ. রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, ক্ষুদ্র ও প্রান্তিক প্রতিজন কৃষক ওই প্রণোদনার আওতায় ৩৩ শতাংশ জমির জন্য ৫ কেজি ধান, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত