অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনে জ্বীন তাড়ানোর নামে শিশুকে পিটিয়ে হত্যা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৩৩

remove_red_eye

৪০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের শশিভূষণ থানা এলাকায় শরীর থেকে জ্বীন তাড়ানোর কথা বলে ওমর ফারুক নামে সাত বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে কবিরাজ। এ ঘটনায় শিশুর বাবার করা মামলায় অভিযুক্ত কবিরাজ তাসলিমা বেগমকে (৩২) গ্রেফতার করেছে শশিভূষণ থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওমর ফারুক দক্ষিণ আইচা থানা এলাকার চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. কামাল খাঁর ছেলে। গ্রেফতার হওয়া কবিরাজ তাসলিমা বেগম রাসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বার হাওলাদারের স্ত্রী।
নিহত ওমর ফারুকের বাবা কামাল খাঁ জানান, ওমর ফারুক বেশ কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল। সে আবোল তাবোল কথা বলত। স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলেও ফারুকের কোনো উন্নতি হয়নি। তাই সকালে দক্ষিণ আইচা থানা এলাকার কবিরাজ তাসলিমা বেগমের কাছে ওমর ফারুককে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে দেখে কবিরাজ জানায়, তার সঙ্গে জ্বীন রয়েছে, এ জন্য সে আবোল তাবোল কথা বলছে। তার শরীর থেকে জ্বীন তাড়াতে হবে।
এরপর ঘরের অন্ধকার একটি রুমের মধ্যে ওমর ফারুককে একা নিয়ে যাওয়া হয়। তখন ওমর ফারুকের বাবা, মা ও নানা কবিরাজের ঘরের বাহিরে বসা ছিল।
ঘন্টাব্যাপী কবিরাজ তাসলিমা বেগম অন্ধকার একটি রুমের মধ্যে ওমর ফারুককে আটকে জ্বীন তাড়ানোর নামে বেধড়ক মারধর করে। তখন কবিরাজের নির্যাতনে শিশুটি চিৎকার শুরু করে। একপর্যায়ে কবিরাজ শিশুটির বুকের ওপর পা ও গলায় হাত দিয়ে চেপে ধরে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
শশিভূষণ থানার ওসি এনামুল হক জানান, শিশুটির শরীর থেকে জ্বীন তাড়ানোর নামে কবিরাজ শিশুটিকে নির্মম নির্যাতন করে মেরে ফেলেছে। শিশুটির শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবার দায়ের করা মামলায় কবিরাজ তাসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...