দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ১১:৪০
৪৮৭
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সিনিয়ার জুনিয়ার বলে কথা বলা কে কেন্দ্র করে রাব্বি (২২) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় মহিউদ্দিন নামে এক ব্যবসায়ীকে থানা হেফাজতে জিঞ্জাসাবাদের জন্য আনে পুলিশ। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উত্তর মাথা ও চকবাজারে দফায় দফায় দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে । নিহত রাব্বি পৌরসভার ৩ নং ওয়ার্ডের জামালের ছেলে।
জানা যায়, সপ্তম শ্রেণিতে পড়–য়া মাহিদ ও অষ্টম শ্রেণিতে পড়–য়া নিহত রাব্বির ভাই রাজিবের বন্ধুর সঙ্গে মাহিদের সিনিয়ার জুনিয়ার নিয়ে মারপিট হয়। এসময় মাহিদের বাবা মহিউদ্দিন সবাইকে ডেকে নিয়ে শাসিয়ে দেয়। পরে রাজিব চকবাজার গেলে সিমায় ও মাহিদ তাকে ধাওয়া দেয়। এসময় রাজিব পৌরশহরের উত্তর মাথায় আসলে পূনরায় রাজিবকে মারধর করলে সে তার ভাই রাব্বিকে ফোন করে আনে। পরে মাহিদের বন্ধু মোস্তফার ছেলে তাকে পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে করে রাব্বি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রæত ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৌলতখান থানার পুলিশ পরিদর্শক ( এসআই) বেলায়েত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল লিপিবদ্ধ করা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক