অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় ইউপি সদস্যের ডেরা থেকে ১২ বস্তা সরকারী চাল উদ্ধার: আটক-৩

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২০ ভোর ০৫:১৮

remove_red_eye

৮৬৫

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় কাউছার নামের এক ব্যাবসায়ীর বসতঘর থেকে ১২ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে। তবে মূলহোতা ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রব পাটোয়ারী পলাতক রয়েছে।

মঙ্গলবার দিবাগত সাড়ে ১২ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফকির হাট বাজার ব্যবসায়ী কাউছার এর বসতঘরে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,  মোঃ কাউছার (২৮), মোঃ হারুন (৪৫), আলী আজগর (৫৫)। এদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে।

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ফকির হাট বাজার ব্যবসায়ী কাউছারের বসতবাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় ৪ জনকে অসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ৩ জনকে আটক করা রয়েছে। মূলহোতা পলাতক ইউপি সদস্য আবদুর রব পাটোয়ারী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
 
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ বস্তা সরকারি চাল আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...