অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


সরকার মৎস্যজীবীদের ভাগ্যন্নোয়ন কাজ করেছে: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫৭

remove_red_eye

৩৮৯

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মৎস্যজীবীদের ভাগ্যন্নোয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলেই দেশের মৎস্যজীবীরা নানা ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। যার ফলে পরিবার-পরিজন নিয়ে শান্তিতে রয়েছেন মৎস্যজীবীরা।  
সোমবার বিকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দুই হাজার ৩৪২ জন নিবন্ধিত জেলের মাঝে বরাদ্দের ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ দিন প্রত্যেক জেলেকে দুই মাসের ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক। এ জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তিনি যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, ততদিন বাংলাদেশের এই উন্নয়ন-অগ্রযাত্রার ধারা কেউ থামাতে পারবে না।
এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, ইউপি চেয়ারম্যান হেদায়েত ইসলাম মিন্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।।
ছবির ক্যাপশন: লালমোহনে মৎস্যজীবীদের মধ্যে চাল বিতরণের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...