অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে টয়লেট নির্মাণ নিয়ে ২ জনকে পিটিয়ে আহত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:০৫

remove_red_eye

৪৪৮

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমাজমি নিয়ে দুজনকে পিটিয়ে গুরুতর  আহত করেছে আব্দুর রব সিকদার  গংরা। বাড়ির চলাচলের পথে টয়লেট নির্মাণ করায় মারপিটের  এঘটনা ঘটে। থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আব্দুর রব শিকদার বাড়িতে।  স্থানীয়ভাবে জানা যায়,
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দৌলতখানের ৫ নং ওয়ার্ডের সিকদার পাড়ায় মোঃ ইসমাইল (২৬) ও তার মা চার সন্তানের জননী শাহিদা বেগমর  ওপর সন্ত্রাসী হামলা করে একই বাড়ির আব্দুর রব সিকদার ও তার ছেলে  শিবলু সিকদার।  হামলায় ইসমাইলের মা কে ও বেধড়ক মারপিট করে হামলাকারীরা।  এ ঘটনায় দু'জনের নাম উল্লেখ্য করে দৌলতখান থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী ইসমাইল। আসামীরা হলেন, আঃ রব সিকদার (৬৫), পিতা-মৃত ছালেম সিকদার ও মোঃ শিবলু (৩৭), পিতা- আঃ রব সিকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি ও বাড়িতে ঢোকার পথে টয়লেট  বসানোকে কেন্দ্র করে বিরোধ  চলছিল।। স্থানীয় সালিশ কতৃক বিরোধীয় জমিতে বিবাদীদের দ্বারা স্থাপনকৃত টয়লেট  ছয় মাসের মধ্যে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হলেও বিবাদীগন জোর পূর্বক উক্ত স্থানে তাহাদের নির্মাণকৃত বাথরুম সরিয়ে নেয় নি। এতে বাদীপক্ষ  প্রতিবাদ করিলে বিবাদীগন বিভিন্ন প্রকার হুমকী প্রদান করে। সোমবার  সকালের দিকে বিরোধীয় পথ দিয়া আসার সময় বিবাদীগন ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারী মারপিট শুরু করেন। ইসমাইল  সহ তার মা গুরুতর আহত হলে তাদের দৌলতখান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে আব্দুর রব শিকদারের ছেলে শিবলু জানান  পথ দিয়ে যাওয়ার সময় তারা গালমন্দ করায়  উভয়ের মধ্যে হাতাহাতি হয়েছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...