অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানের নেয়ামতপুর চরে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:০৭

remove_red_eye

৪৬৪

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর চর। এক সময় এটি দৌলতখান উপজেলার একটি ইউনিয়ন ছিলো। নদীর ভাঙনে  এই ইউনিয়নটি বিলুপ্ত হয়ে যায় ১৯৭০ সালে। তারপর  মানচিত্র থেকে হারিয়ে যায় চরটি। ২৮ বছর আগে চরটি জেগে উঠে। বর্তমানে এখানে ৩ হাজার মানুষের বসবাস।
এ চরে এখানও কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠেনি। এ কারণে শিক্ষার আলো পৌঁছায় না ওই চরের বাসিন্দাদের ঘরে। যে বয়সে শিশুদের বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে এখানকার শিশুরা নৌকা নিয়ে মাছ ধরতে যায়।
যাদের পেশা কৃষি, জেলে বা দিন মজুর। ওই সব পরিবারের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। সেখানে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। এ কারণে শিশুরা পড়ালেখার সুযোগ পাচ্ছে না। তারা স্কুলে না গিয়ে নৌকা নিয়ে মাছ শিকারে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে,এই চরটিতে মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটাচ্ছেন চরের মানুষ। ২৮ বছর ধরে চরে বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো পৌঁছায়নি। বেশির ভাগ মানুষ অক্ষরজ্ঞান শূন্য। এ ছাড়া উন্নয়নের ছোঁয়া লাগেনি।
চরের শিশু রাকিব  জানায়, তাদের পড়ালেখার ইচ্ছে রয়েছে। কিন্তু বিদ্যালয় না থাকায় তারা পড়ালেখা করতে পারছে না। এখানে বিদ্যালয় থাকলে তারা পড়ালেখার সুযোগ পেত।
চরের বাসিন্দা কামাল বলেন, ‘চরের ৩০ বছর ধরে বসবাস করছি। এখানে কোনো বিদ্যালয় নেই। তাই আমাদের শিশুরা পড়াশোনা করতে পারছে না।’ তিনি সরকারি একটি বিদ্যালয় স্থাপনের দাবি জানান।
দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  তৌহিদুর রহমান বলেন, ‘বিদ্যালয়বিহীন যেসব চর রয়েছে, সেখানে বিদ্যালয় স্থাপন করা হবে। আমরা খুব দ্রুত চর নেয়ামতপুর পরিদর্শন করে সেখানে বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...