বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৮
৪৩৩
এক বছরের ব্যবধানে দ্রুততম সেঞ্চুরির নতুন এক ইতিহাস দেখল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট। কুশল মল্লার রেকর্ড ভেঙে নতুন করে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন নামিবিয়ার জন নিকোল লফটি-ইটন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাত্র ৩৩ বলে শতক স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার।
ইটন ব্যাটিংয়েই নামেন ম্যাচের ১১তম ওভারে। সেখান থেকে ৩৬ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২০৬ রানের সংগ্রহ জমা করে নামিবিয়া। পরে নেপালকে ১৮৬ রানে গুটিয়ে দিয়ে ২০ রানের জয় তুলে নেয় তারা।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও অবদান রাখেন ইটন। ডানহাতি স্পিনে ৩ ওভারে ২৯ রান খরচ করে শিকার করেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
ইটনের আগে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন নেপালের কুশল মল্লা। গত বছর নামিবিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন তিনি। ৩৫ বলে সেঞ্চুরি করে যৌথভাবে তিনে আছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (বাংলাদেশর বিপক্ষে), ভারতের রোহিত শর্মা (শ্রীলঙ্কার বিপক্ষে) ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারা (তুরস্কের বিপক্ষে)।
সুত্র বাংলা নিউজ
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক