অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন নামিবিয়ার ব্যাটার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৪৫৪

এক বছরের ব্যবধানে দ্রুততম সেঞ্চুরির নতুন এক ইতিহাস দেখল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট। কুশল মল্লার রেকর্ড ভেঙে নতুন করে দ্রুততম সেঞ্চুরির মালিক  হয়েছেন নামিবিয়ার জন নিকোল লফটি-ইটন।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাত্র ৩৩ বলে শতক স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার।

ইটন ব্যাটিংয়েই নামেন ম্যাচের ১১তম ওভারে। সেখান থেকে ৩৬ বলে  ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২০৬ রানের সংগ্রহ জমা করে নামিবিয়া। পরে নেপালকে ১৮৬ রানে গুটিয়ে দিয়ে ২০ রানের জয় তুলে নেয় তারা।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও অবদান রাখেন ইটন। ডানহাতি স্পিনে ৩ ওভারে ২৯ রান খরচ করে শিকার করেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

ইটনের আগে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন নেপালের কুশল মল্লা। গত বছর নামিবিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন তিনি। ৩৫ বলে সেঞ্চুরি করে যৌথভাবে তিনে আছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (বাংলাদেশর বিপক্ষে), ভারতের রোহিত শর্মা (শ্রীলঙ্কার বিপক্ষে) ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারা (তুরস্কের বিপক্ষে)।

সুত্র বাংলা নিউজ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...