অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে পিঠা উৎসবে মাতলো শিক্ষার্থীরা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৪৪৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে পিঠা উৎসব। মঙ্গলবার বিকালে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বাহারি ধরনের পিঠা-পুলির পসরা বসিয়ে উৎসবে মাতেন শিক্ষার্থীরা। ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা উৎসবে ১৫টি স্টল বসান শিক্ষার্থীরা।
যেখানে ছিল দেশীয় পঞ্চাশ ধরনের বারো শতাধিক বাহারি পিঠার সমাহার। সর্বনি¤œ পাঁচ টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত ছিল এ পিঠার দাম। পিঠা ছাড়াও এই উৎসবে ছিল বিভিন্ন ধরনের জুস, চা ও ঝালমুড়ি। এ উৎসবকে কেন্দ্র করে ভিড় জমান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা। তবে এখন আর আগের মতো গ্রামাঞ্চলে পিঠার দেখা মিলে না। তাই শিক্ষার্থীদের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা মানসম্মতভাবে তৈরি করেছে এসব পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই আমরা এ উৎসবের আয়োজন করবো।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...