অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টয়লেট ব্যবহারের যে ভুলে নারীদের প্রস্রাবে ইনফেকশন হয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৭৭৮

ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যায় শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষই ভোগেন। ইউটিআইকে ইউরিন ইনফেকশন কিংবা প্রস্রাবে সংক্রমণও বলা হয়।

তবে এ রোগে আক্রান্তের সংখ্যা পুরুষের চেয়ে নারীরা বেশি। ইউটিআই হলে মূত্রনালিতে দেখা দেয় সমস্যা। দীর্ঘমেয়াদী এই রোগ শরীরে বাসা বাঁধলে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি।

এ রোগে আক্রান্ত হলে প্রস্রাব করার সময় জ্বালা, তলপেটে ব্যথা, প্রস্রাবের জায়গায় ব্যথা, প্রস্রাবের সঙ্গে রক্ত ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। নারীদের ক্ষেত্রে এই রোগ বারবার হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে।

তবে জানেন কি, টয়েলেট ব্যবহারের ভুলেই প্রস্রাবে সংক্রমণ ঘটে থাকে। এক্ষেত্রে কমোড টয়লেট থেকে বেশি জীবাণু ছড়ায়।

বিশেষ করে যারা পাবলিক টয়লেট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা দিতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক টয়লেট ব্যবহারের যে ভুলে হতে পারে প্রস্রাবে ইনফেকশন-

বিশেষজ্ঞরা বলছেন, টয়লেট ব্যবহারের সঙ্গে ইউটিআইয়ের তেমন কোনো যোগসূত্র নেই। তবে অনেক পাবলিক টয়লেট একাধিক মানুষ ব্যবহার করে। সেগুলো পর্যাপ্ত পরিষ্কারও থাকে না।

ফলে সেখান থেকে জীবাণু ছড়ানোর প্রকোপ বেশি। একই সঙ্গে টয়লেট ব্যবহারের পর সবাই কমবেশি কিছু ভুল করেন। এক্ষেত্রে মল ত্যাগ করার পর ভুল নিয়মে স্থানটি পরিষ্কার করলে এ সমস্যা দেখা দিতে পারে।

এক্ষেত্রে যারা গোপনাঙ্গ ধোয়ার বদলে ওয়াইপ করেন, তাদের সমস্যা দেখা যায় বেশি। কারণ ওয়াইপ করার সময় অনেকেই সামনের দিকটাও ওয়াইপ করেন।

তখন ব্যাকটেরিয়া প্রস্রাবের জায়গা হয়ে শরীরে প্রবেশ করতে পারে বলে জানান তারা। এক্ষেত্রে ওয়াইপ করতে হলে সামনের থেকে পেছনের দিকে করা উচিত।

বিশেষজ্ঞরা আরও জানান, প্রস্রাব ধরে রাখা ও পর্যাপ্ত পানি পান না করলে এ সমস্যা আরও বেশি দেখা দেয়। তাই নিয়মিত পানি খেতে হবে ও প্রস্রাব চেপে রাখবেন না।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...