অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পানিশূন্যতার কারণেও হতে পারে স্ট্রোক, কীভাবে সতর্ক থাকবেন?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০১

remove_red_eye

৫৩৩

স্ট্রোকের মধ্যে ইসকেমিক স্ট্রোকের সংখ্যাই সবচেয়ে বেশি। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু মস্তিষ্কে যাওয়ার ধমনীতে কোনো বাধা থাকলে রক্ত পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে রক্ত মস্তিষ্কে যেতে পারে না। মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন পায় না। এর ফলে একজন ব্যক্তির প্যারালাইসিস হয়ে যায়। একেই স্ট্রোক বলা হয়।

জানলে অবাক হবেন, পানিশূন্যতার কারণেও হতে পারে স্ট্রোক। এ বিষয়ে বেঙ্গালুরু ফর্টিস হাসপাতালের নিউরোলজিস্ট গুরুপ্রসাদ হসুরকার সংবাদমাধ্য়ম আইএএনএসকে জানান, শরীরে পানির অভাব স্ট্রোকে সঙ্গে জড়িত নয়।

তবে পানির অভাবে শরীরে বেশ কিছু বদল আসে। আর সেই পরিবর্তনের কারণেই শরীরে ইলেক্ট্রোলাইটের পরিমাণে তারতম্য ঘটে। ফলে স্ট্রোক হতে পারে। তবে এর জন্য আর্টেরিয়াল স্ট্রোকের বদলে মূলত সেরিব্রাল ভেনাস স্ট্রোক হয়।

স্ট্রোকের পেছনে এছাড়াও বেশ কিছু কারণ দায়ী থাকে। বিশেষজ্ঞদের একাংশের মতে, শরীরে পানি কমে গেলে রক্ত ঘন হয়ে যায়। রক্ত ঘন হয়ে গেলে ধীরে ধীরে চলাচল করে। এর ফলে রক্তচাপও কমে যায়। রক্তচাপ কমে গেলে রক্ত ঠিকমতো ব্রেনে পৌঁছাবে না। ফলে ব্রেনের সমস্যা হতে পারে।

এছাড়া শরীরে পানি কমে গেলে ব্রেনের উপরেও প্রভাব পড়ে। মস্তিষ্কের মধ্যে থাকা রক্তনালিগুলো সংকুচিত হয়ে পড়ে ও রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে মস্তিষ্কের বেশ কিছু অংশে অক্সিজেন কমে যায়। যা স্ট্রোকের বড় কারণ। এদিক থেকেও ডিহাইড্রেশন প্রভাব ফেলতে পারে শরীরে।

পানিশূন্যতার লক্ষণ কী কী?

১. মাথাব্যথা
২. রক্তচাপ কমে যাওয়া
৩. ইউরিন ইনফেকশন
৪. কোষ্ঠকাঠিন্য
৫. দুর্বলতা
৬. ত্বক শুষ্ক হয়ে যাওয়া
৭. অস্থিসন্ধিতে ব্যথা
৮. ওজন বেড়ে যাওয়া
৯. কিডনির বিকল হয়ে যাওয়া ইত্যাদি।

পানিশূন্যতার ঝুঁকি কমাবেন কীভাবে?

আপনি যদি ডিহাইড্রেশনের বিভিন্ন লক্ষণ যেমন- শুষ্ক মুখ, মাথাব্যথা, মাথা ঘোরা ও তৃষ্ণার্ত হওয়া অনুভব করেন তাহলে বারবার অল্প অল্প করে পানি পান করুন।

এর পাশাপাশি দিনে পর্যাপ্ত তরল পান করা উচিত যাতে আপনার প্রস্রাবের রং পরিষ্কার হয়। যদি বমি বা অতিরিক্ত ঘাম বা ডায়রিয়া হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি তরল খাবার যেমন- স্যুপ, তাজা ফলের রস বেশি করে পান করুন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...