অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাসনে নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখলের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৪৩০

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাসন : চরফ্যাসনের শশীভ‚ষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে জোর জবর দখল করে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে ওই এলাকার আহাম্মদ উল্লাহ গং এর বিরুদ্ধে।
 জমির মালিক ভুক্তভোগী জসিম উদ্দিন পাটোয়ারী জানান, আমি ও আমার স্ত্রী জাহানপুর মৌজায় ৪২৫১ দাগে সাব কবলা দলিলে ১.৫০  শতাংশ জমি'র ক্রয় সূত্রে  মালিক। ক্রয়ের পর নামজারির পর থেকে নিয়মিত সরকারের ভ‚মি উন্নয়ন কর পরিশোধ করি। স¤প্রতি হওয়া ডিজিটাল ( বি,ডি,এস)  জরিপে উক্ত জমির মালিকানার কাগজ পত্র ও সরেজমিনে দখল যাচাই করে ৩ শতাংশ ভ‚মি কমিয়ে আমাকে ৮৫৯৪ নং খতিয়ানে ৮৬২ নং দাগে  ১.৪৭ একর  দেওয়া হয়। প্রতিপক্ষ আহমদ উল্লাহ গং ৩০ ধারায় আপিল করে ব্যর্থ হয়ে আমার জমি দখলে নেওয়ার হুমকি দেয়, এর প্রেক্ষিতে গত ১৮-০২-২০২৪ ইং তারিখে চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত বিরোধীয় জমিতে কোন কাজ না চালাতে নিষেধাজ্ঞা দেয়। এর ৬ দিন পর প্রতিপক্ষ আহমেদ উল্লাহ গং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমার ভোগদখলীয় জমিতে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ভিটা তৈরি করে ঘর নির্মান করে। তিনি আরো অভিযোগ করে জানান, আহমেদ উল্লাহ গং এর বিরুদ্ধে এর আগে আমি শশীভ‚ষণ  থানায় জিডি করলেও পুলিশ প্রশাসনকে সে তোয়াক্কা না করে আমার দখলীয় জমিতে  দখল চেষ্টা চালায়। ফয়সালার জন্য তাকে একাধিকবার ডাকা হলেও বিভিন্ন সমস্যার কথা বলে থানা পুলিশকে এড়িয়ে যায়।
এইবিষয়ে শশীভ‚ষণ থানায় সাব ইন্সপেক্টর মোঃ গোরফান জানান, আমি সরেজমিনে দেখেছি বিরোধীয় জমিতে ভেকু দিয়ে আহমেদ উল্লাহ গং  মাটি কেটেছে।
অভিযুক্ত আহমেদ উল্লাহ'র সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া যায়নি।
সচেতন মহল বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ভেকু দিয়ে মাটি কাটা ও ঘর উত্তোলনকারীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপের দাবি করছেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...