অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার বোরহানউদ্দিনে বাবা মা ও ছেলেকে কুপিয়ে জখম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২০ রাত ০৩:০৪

remove_red_eye

১১৭৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের শহিদুল ইসলাম হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হামলায় গুরুতর আহত আশঙ্কাজনক একজনকে বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
হামলায় আহত শহিদুল ইসলাম হাওলাদার জানান, দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তার (শহিদুল ইসলামের) ছোট চাচা ইসমাইলের সাথে দ্বন্দ্ব চলছিলো। সেই দ্বন্দ্বের জের ধরে গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ইসমাঈলের নেতৃত্বে খালেক, সোহেল, আওলাদ, ইব্রাহিম, হাসান ও নাজিম শহিদুল ইসলামের বসতি ঘরে গিয়ে তাদেরকে (শহিদুল ইসলামকে) এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
 
হামলায় গুরুতর আহত হন, শহিদুল ইসলাম, তার স্ত্রী মমতাজ বেগম ও ছেলে আল-আমীন। মমতাজ বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতাল কতৃপক্ষ দ্রুত তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করেন। হামলায় শহিদুল ইসলাম, স্ত্রী মমতাজ ও ছেলে আল-আমীনের শরীরের বিভিন্ন জায়গা গুরুতর জখম হয়।
 
এবিষয়ে হামলাকারী কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, হামলায় উভয় পক্ষই গুরুতর আহত হয়েছে। আমরা এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।                                                                    

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...