অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

স্পেনে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৪ বিকাল ০৫:০৬

remove_red_eye

৪৩৬

স্পেনের একটি ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (৪ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলিকান্তে শহরের কাছে অবস্থিত একটি ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির ভিলাজয়োসা শহরের ওই ভবনটিতে আগুন লাগার পর প্রায় ১২০ জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ জন সামান্য জখম হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার মধ্যরাত ২টা ১৫ মিনিটে ২৫ তলা ভবনের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। তবে ইতোমধ্যেই সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ওই ভবনের বাসিন্দারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।

মাত্র দুই সপ্তাহের কম সময় আগে ওই একই অঞ্চলের বন্দর নগরী ভেলেন্সিয়ায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে।

ভেলেন্সিয়া শহরের একটি ১৫ তলা ভবনে আগুন লাগে। এছাড়া ওই ভবনের সঙ্গে যুক্ত থাকা আরও একটি ১০ তলা ব্লকেও আগুন ধরে যায়। দুই ভবনে মোট ১৩৮টি ফ্ল্যাট ছিল।

ওই দুর্ঘটনার পর বিশেষজ্ঞরা জানান, অত্যন্ত দাহ্য বস্তু দিয়ে ভবনটির চারপাশের আবরণ দেওয়া হয়েছিল। ফলে ভবনটির আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...