অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বেড়াতে নিয়ে ছাত্রীকে ধর্ষণ ।।যুবক গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৪৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় বেড়ানোর কথা বলে এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ  এগ্রো এন্ড ডেইরী ফার্ম নামের একটি খামারের নির্জন বাগানে নিয়ে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ  ধর্ষক উৎপল চন্দ্র শীলকে গ্রেফতার । এদিকে জব্দ করা হয়েছে ধর্ষণের ভিডিওসহ প্রত্যক্ষদর্শী রাসেলের মোবাইল। সোমবার দুপুরে ধর্ষক উৎপল চন্দ্র শীলকে চরফ্যাসনের শশীণভূষণ থানা পুলিশ চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০/১২ দিন  আগে চলার পথে অটোতে যুবক উৎপলের সাথে ভিক্টিম মাদ্রাসার ছাত্রীর দেখা ও পরিচয় হয়। রবিবার দুপুরে উৎপল বেড়ানোর কথা বলে যুবতীকে চরফ্যাশনের বশরত উল্যাহ চৌমুহনী এলাকায় ডেকে নেয়। সেখান থেকে ঘটনাস্থল এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন  এগ্রো এন্ড ডেইরী  ফার্মের নির্জন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার ডাক-চিৎকারে স্থানীয় রাসেল নামের এক যুবক ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের ভিডিও ধারন করেন এবং ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ধর্ষক উৎপল শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের তপন চন্দ্র শীলের ছেলে। সে  রবিবার রাতে শশীভূষণ থানায় ধর্ষক উৎপল এবং তার সহযোগী সুমনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শশীভূষণ থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, মামলার এজাহারভূক্ত প্রধান আসামী উৎপলকে গ্রেপ্তার করে  সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য  ভিক্টিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...