বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২০ ভোর ০৫:০৮
১৪২৪
বাংলার কন্ঠ প্রতিবেদক:: নোভেল করোনাভাইরাস মোকাবেলায় গৃহবন্দি হয়ে থাকা সমাজের নিম্ন আয়ের মানুষদের সাহায্যের পাশাপাশি সমাজের মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভোলার "কুঞ্জেরহাট হিন্দু যুব সংঘ" নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। তারা তজুমদ্দিন ও বোরহানউদ্দি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে খোঁজ নিয়ে শতাধিক কর্মহীন হয়ে পরা মধ্যবিত্ত পরিবারের ঘরের দরজার সামনে রাতের আঁধারে খাদ্য সামগ্রী রেখে আসছেন।
সমাজের নিম্ন আয়ের মানুষদের সবাই সাহায্য করলেও বর্তমানে অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। এই পরিবারগুলো কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পারায় অভাবে দিন পার করছেন। কষ্টে দিন পার করলেও লজ্জায় সাহায্য চাইতে পারছেনা অনেক পরিবার। আর কষ্টে থাকা এই মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিন্দু যুব সংঘের একদল তরুণ কর্মী। নীরবে মধ্যবিত্ত পরিবারের ঘরের দরজার সামনে রাতের আঁধারে খাদ্য সামগ্রী রেখে আসছেন ওই সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
এ বিষয়ে সংগঠনটির সাধারন সম্পাদক তপু দে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সময়ে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলো অসহায়ভাবে দিন পার করছে। কেননা সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতেও পারছে না। ফলে এই মধ্যবিত্ত অসহায় পরিবারগুলোর জন্য রাতের আঁধারে তাদের ঘরের দরজার সামনে খাবার রেখে চলে আসছেন। এই পরিবারগুলো পরিস্থিতির শিকার। তারা যেন কোন লজ্জার মাঝে না পড়েন সে জন্য রাতের আঁধারে এই পরিবারগুলোর দরজার সামনে খাবার রেখে চলে আসা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত