অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


মনপুরায় দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ : পুলিশসহ আহত অর্ধশতাধিক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৪২৪

পুলিশ বাদী হয়ে থানা মামলা, অতিরিক্ত পুলিশ মোতায়েন, ফের রক্তক্ষয়ী সংঘর্ষে আশংকা

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলায় ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে রাতে বেলায় ভোট পাহারাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান প্রার্থী, প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীর মধ্যে দফায় দফায় রাতভর ত্রিমুখী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক মেম্বার প্রার্থী, এক সহকারি পুলিশ পরিদর্শক ও এক কনস্টেবলসহ প্রার্থীদের অর্ধশতাধিক সমর্থক আহত হয়। এর মধ্যে গুরুত্বর আহত নয় কর্মী-সমর্থককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে এই সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় ভোটাদের মধ্যে আতংক বিরাজ করছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের চৌমুহনী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের বুধবার সকাল সাড়ে ১০ টায় এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী খোরশেদ আলম, বদরুল আলম, আবদুর রহিম, মোঃ ফারুক, মোঃ মনজু, বাদশা, জাফর, মোঃ সোহাগ, মশু, শাহীন, শামীম, বাবুল, শামসু, রাসেদ, মিলন, কাইয়ুম, মিজান, কাদের, সাইদ, রাসেল, , রফিক, তবারক আলী, জালাল আহমেদ, আবদুল গফুর, গেদু , মাহে আলম, বাবু, আনিসুলের নাম পাওয়া যায়। এদের সবার বাড়ি উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নে বিভিন্ন গ্রামে।
ঘটনা ও প্রত্যক্ষ দর্শী একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে মনপুরা ইউনিয়নের চৌমুহনী বাজারে ভোট পাহারাকে কেন্দ্র করে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী খোরশেদ আলমের সমর্থকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হাওলাদারের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। পরে বর্তমান চেয়ারম্যান ও প্রতিদ্ব›িদ্ব চেয়ারম্যান প্রার্থী আমানত উল্লা আলমগীরের সমর্থকরা এসে মেম্বার পদ প্রার্থীর সমর্থকদের সাথে যোগ দিলে হট্রগোল শুরু হয়। পরে দফায় দফায় রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মেম্বার পদপ্রার্থী, দুই পুলিশ সদস্য সহ প্রার্থীদের অর্ধশতাধিক সমর্থক আহত হয়। বুধবার সকালে রাতের সংঘর্ষের জের ধরে ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করে মনপুরা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ফের পরদিন সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়।

ওসি আরও জানান, পুলিশ আহত হওয়ায় পুলিশ বাদী হয়ে চিহ্নিত ১৫ জন সহ অজ্ঞাতনামা ৩ শত থেকে ৪ শত জনের নামে মামলা করা হয়েছে যুগান্তরকে নিশ্চিত করেন ওসি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করে প্রার্থীদের সর্তক করে নির্বাচনী আচরন বিধি মেনে ভোট করার নির্দেশনা দেন।

এই রির্পোট বিকেল ৫ টায় লেখা পর্যন্ত ভোলা জেলা থেকে সার্কেল এসপি মাসুম বিল্লাহ এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশের একটি টিম মনপুরা এসেছে যুগান্তরকে নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...