অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনের পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচন স্থগিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মার্চ ২০২৪ রাত ০৯:১১

remove_red_eye

৩২৬

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন। জানা যায়, আগামী ৯ মার্চ লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে উপজেলা নির্বাচন অফিস। তবে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে হাইকোর্টের আদেশ প্রতিপালন করতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের ওই চিঠিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৯৮৫/২০২৪ এর ২৭ ফেব্রæয়ারি-২০২৪ তারিখের আদেশ প্রতিপালনার্থে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৪ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম আদেশের তারিখ হতে ৩ মাসের জন্য স্থগিতের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সেইসঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী আদেশের কপি প্রাপ্তির ২ মাসের মধ্যে আবশ্যিকভাবে নবগঠিত ইউনিয়ন ১০ নং মোতাহারনগর ও পুনর্গঠিত পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোটার তালিকা পুর্নবিন্যাস করে ইউনিয়ন দু’টিতে আইনগত বাধ্যবাধকতা রয়েছে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। চিঠিতে আরো বলা হয়, ওই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। ওই নির্দেশনার আলোকে বৃহস্পতিবার বিকালে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...