বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৪ বিকাল ০৪:০৬
৪৬৬
ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ২-০ গোলে পিছিয়ে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে নাশভিলের মাঠে খেলতে গিয়ে হারের শঙ্কায় পড়েছিল ইন্টার মিয়ামি। সেখান থেকে দলকে বাঁচিয়েছেন লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ।
মেসির গোল আর শেষ সময়ে সুয়ারেজের নৈপুণ্যে দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচটিতে শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে ফিরতে পেরেছে ইন্টার মিয়ামি।
নাশভিলের মাঠে খেলতে গিয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে মিয়ামি। জ্যাকব শাফেলবার্গ এগিয়ে দেন স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে নাশভিলের দ্বিতীয় গোলটিও করেন তিনিই।
দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে মিয়ামি। বেশি সময় অবশ্য লাগেনি। ৫২ মিনিটে মেসি লড়াইয়ে ফেরান দলকে। বক্সের একটু বাইরে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে আচমকা শট নেন মেসি। ডাইভ দিয়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক।
মেসির গোলের পরও অবশ্য হারের শঙ্কায় ছিল মিয়ামি। নির্ধারিত সময়ে ২-১ ব্যবধানে পিছিয়েই ছিল তারা। যখন শেষ বাঁশি বাজার অপেক্ষা, ইনজুরি টাইমের পাঁচ মিনিট হয়ে গেছে; এমন সময়ে সার্জিও বুসকাটসের ক্রসে সুয়ারেজ আলতো হেডে বল জড়ান জালে। হারতে বসা ম্যাচে নাটকীয় এক ড্র পায় মিয়ামি।
ড্র হলেও প্রতিপক্ষের মাঠে মহামূল্য দুটি গোল আদতে এগিয়ে রাখছে মিয়ামিকেই। কেননা আগামী বুধবার দ্বিতীয় লেগের লড়াইটি হবে তাদের ঘরের মাঠে।
সুত্র জাগো
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক