অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে ৫৫৫ পিস ইয়াবা উদ্ধার নারীসহ চার জন গ্রেফতার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৪ রাত ০৮:৩৬

remove_red_eye

৪২০

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসনে ৫৫৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাদক কারবারি লিটনের বসত ঘর থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মাদক কারবারি লিটনের স্ত্রী মমতাজ বেগম(৩২), দক্ষিণ মাদ্রাজ গ্রামের ৮ নং ওয়ার্ডের হোসেন মাঝির ছেলে মো. শাহিন মাঝি (২১) ওই গ্রামের ফারুক ফরাজীর ছেলে আহসান ফরাজী (২৪) ও এওয়াজপুর ৪ নং ওয়ার্ডের রুহুলকেস চকিদারের ছেলে শরিফ চকিদার (২১)।
পুলিশ জানায়, মাদককারবারি লিটন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে লিটনের বাড়িতে মাদকের চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় লিটনের স্ত্রী মমতাজের কাছ থেকে ৫৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এবং মাদককারবারি লিটনের স্ত্রী মমতাজের সহযোগী আরও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শশিভূষণ থানার ওসি তদন্ত মো. জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...