বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২৩
৪৭২
রেমিট্যান্স নিয়ে বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি বলেন, প্রবাসীরা দেশে যে পরিমাণ রেমিট্যান্স পাঠান সেটা প্রতি মাসে বাড়ছে। ফেব্রুয়ারিতে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
শনিবার (৯ মার্চ) দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা ও খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কাব স্কাউটদের হলিডে প্রোগ্রামে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে। এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে পঞ্চমবারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। দেশে সব মেগা প্রকল্প আজ দৃশ্যমান।’

ইউএনও মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশ নেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত